নিজস্ব প্রতিবেদক: সাহসী কলম সৈনিকদের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার ৭১তম জন্মদিন গতকাল শুক্রবার আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে এদিন পত্রিকা অফিস কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে কেক কেটে সবাই সম্পাদকের জন্মদিন পালন ও আনন্দ উদযাপন করেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, সহকারী সম্পাদক জাহিদ আহমদে লিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, আইইডি’র যশোরের ব্যবস্থাপক বীথিকা সরকার, উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল, বেসরকারি সংস্থা জাগরনী চক্রের কর্মকর্তা মেহনাজ নাসরিন শিলা, জেলা যুবদলের তথ্য, যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গোলাম রসুল, যশোরের সংবাদপত্র পরিবেশক ফরহাদ আহমেদ, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে পত্রিকার কর্মরতদের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলাকে জন্মদিনের উপহার প্রদান করা হয়।