নিজস্ব প্রতিবেদক
যশোরের মহিলা ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটির ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাসের পক্ষে ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস বাজেট পেশ করেন। এবং সকল সম্মানিত সদস্যবৃন্দের সম্মতিতে জয়তী সোসাইটির ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেট অনুমোদিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, পরিচালক অর্চনা বিশ্বাস, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও জয়তী সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
