খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে দুস্থ নারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। এ সময় ভারপ্রাপ্ত ইউপি সচিব আব্দুল আলিম, ইউপি সদস্য আব্দুর রহমান পাটোয়ারী, নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, লোকমান হোসেন, আলমগীর হোসেন, সুজন আলী, আব্দুল আজিজ, শরিফা খাতুন, তহিমনা বেগম, সোনালী খাতুন, ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা হাবিুরর রহমান উপস্থিত ছিলেন।