নিজস্ব প্রতিবেদক: ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর দ্বিতীয় জয় পেয়েছে নিলফামারী জেলা। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫ উইকেটে টাঙ্গাইল জেলাকে পরাজিত করে।
টস হেরে ব্যাট করতে নামে টাঙ্গাইল নির্ধারিত ৫০ ওভারের সাত উইকেট হারিয়ে ১৯৬ রান স্কোর বোর্ডে জমা করে। পরে জবাব দিতে নেমে ৪৪ ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিলফামারী জেলা।
ব্যাট হাতে টাঙ্গাইলের রানা ৭০ বলে সমান সংখ্যক তিনটি চার-ছয়ে ৪২, পায়েন ৪১ বলে একটি চারে ১৯, রাফসান ৭১ বলে চারটি চারে ৩৪ ও মুন ৩৪ বলে তিনটি চার ও সমসংখ্যক ছয়ে অপরাজিত ৪৮ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ২১ রান।
বল হাতে নিলফামারীর নুর আলম সাদ্দাম ও সাজিদ নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন সৈয়দ ইমরান, রাজিব প্রসাদ জনি ও আব্দুল গফফার।
নিলফামারীর ব্যাটিং ইনিংসে অনিক চাকি ১৩ বলে দু’টি চারে ১০, সাকিব মুরাদ ৬৪ বলে ছয়টি চারে ৪২, তানভীর আহমেদ ৩৬ বলে একটি চারে ১৫, মাহমুদ আলম হ্যাপি ৮৩ বল ছয়টি চারে অপরাজিত ৬৩, রাজিব প্রসাদ জনি ৫০ বলে পাঁচটি চারে ৩৭ ও নওশাদ ইকবাল ২১ বলে দু’টি চারে অপরাজিত ১২ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ১৮ রান।
বল হাতে টাঙ্গাইলের জহির দু’টি, এছাড়া একটি করে উইকেট নেন রিয়াদ, দিপু ও সজিব।