সাতক্ষীরা জেলা প্রতিনিধি: জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের রেফারি পরিবারের গর্ব ও সাতক্ষীরা জেলার কৃতি সন্তান সাবেক ফিফা রেফারি এবং এএফসি ‘রেফারিজ মোমেন্টো অ্যাওয়ার্ড প্রাপ্ত রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করেছেন সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-২৫ রেফারিবৃন্দ।
জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্দের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) এবং আসন্ন পাইওনিয়ার লীগ উপলক্ষে তরুণ উদীয়মান রেফারিসহ সাতক্ষীরা জেলার রেফারিদের নিয়ে সাপ্তাহিক অনুশীলন, ল’জ অফ দ্যা গেম এবং নানা দিক নির্দেশনাকালীন তাকে জেলা রেফারি এসোসিয়েশন সদস্যরা এবং আশাশুনি উপজেলা রেফারিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্দ সংবর্ধনা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সিনিয়র রেফারি সৈয়দ মোমেনুর রহমান, জাফরুল খান চৌধুরী, বাবর আলী, হারুন খান, আসাদুর রহমান, সঞ্জয় বিশ্বাস, জাহাঙ্গীর আলম সহ জেলার ৭ উপজেলার প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণির রেফারিবৃন্দ।