জীবননগর প্রতিনিধি
নিখোঁজের পাঁচ দিনের মাথায় চুয়াডাঙ্গার জীবননগর বাজারের জুতা ব্যবসায়ী আবু সাইদের (২৬) অর্ধগলিত লাশ বৃহস্পতিবার সকালে পুলিশ শহরের আশতলাপাড়ার কোরিয়া প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেট থেকে উদ্ধার করেছে। নিহত আবু সাইদ গত রোববার সেহরি শেষে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় জীবননগর থানায় একটি হত্যা মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, জীবননগর পৌর শহরের হাইস্কুলপাড়ার
আবু সাইদ (২৬) জীবননগর বাজারের ইয়ান সু-স্টোরের মালিক। রোববার সেহরি শেষে মসজিদে নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জীবননগর শহরের আশতলাপাড়ার প্রবাসী কবির হোসেনের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় উৎকট গন্ধের সূত্র ধরে লিফটের বেজমেন্টে ট্যাংকের ভিতরে একটি লাশ পড়ে থাকে দেখেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত লিফটের বেজমেন্টের ট্যাংকির ওয়াল ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গ্রেফতার নেই।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
