ইলিয়াস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক।। গতকাল মঙ্গলবার যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণকারী ৭ জন্য প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। বরাদ্দ পেয়েছেন কাউন্সিলর পদপ্রার্থীগণও।
মেয়র পদে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা আনোয়ার পাশা নৌকা। আওয়ামী লীগ সমর্থিত আরও যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম- চামচ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ কে এম আমানুল কাদির- নারকেল গাছ, আওয়ামী লীগ সমর্থিত তরুণ সাহিত্যিক আব্দুল্লাহ আল সাঈদ- রেলগাড়ী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছেলিমুল হক সালাম- জগ, এবং যুবলীগ কর্মী ইমতিয়াজ আহমেদ শিপন- মোবাইল । বিএনপি সমর্থিত নাগরিক সমাজের প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন কম্পিউটার প্রতীক পেয়েছেন।