নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করা ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত ব্যাংকার ওলিয়ার রহমান (৭১) পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।
সোমবার মধ্যরাতে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডস্থ বীর নিবাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামে। এই কৃতি সন্তানের মরদেহ মঙ্গলবার সকালে যশোর থেকে তার জন্মস্থান ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে নেওয়া হয়।
তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী।
একমাত্র ছেলে দেশের বাইরে থাকার কারণে পারিবারিকভাবে জানাজার সময় সূচি পরবর্তীতে জানানো হবে।