ঝিকরগাছা প্রতিনিধি: ‘ভালো ফুলের ভালো বেশ, গড়বো মোরা বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির আয়োজনে পানিসারার ফুল বিপণন কেন্দ্রের বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭নং নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, ফুল চাষের প্রথম উদ্যোক্তা সের আলী সরদার, মীর বাবর জান বরুন, তৌফিক আলম বুড়ো, ইসমাইল সরদার,
মাস্টার আতাউর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা, ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, আব্দুল আলিম, কাউন্সিলর আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আব্দুল রহিমকে সভাপতি ও মীর ফারুখ আহম্মদকে সাধারণ সম্পাদক করে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির ৩১ সদস্য কমিটি গঠন করা হয়।