ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের আয়োজনে, জুনিয়র ইঞ্জিনিয়ার মোল্লা হারুন অর রশিদের ৬০ বছর পূর্তিতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় ঝিকরগাছা জোনাল অফিসের মিটিং রুমে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এজিএম রুবেল রানা, সভাপতি আব্দুর বর, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, এমএসসি এসএম জাহিদুল ইসলাম, মিটার টেস্টিং সুপারভাইজার তপন কুমার মন্ডল, এলটি আশরাফুল ইসলাম, বিল্ডিং সুপারভাইজার তানজিলা খাতুন, এলএম-১ শাহজাহান, এনামুল হক, রমা কান্ত, মনিরুল ইসলাম, বিলিং সহকারী জোসনা আরা, মিটার রিডার কম ম্যাসেঞ্জার শেখ সেলিমসহ আরো অনেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,ঝিকরগাছা জোনাল অফিসের এনফোর্সমেন্ট কো-অডিনেটর (ইসি) মাসুদ করিম।