ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ ও ওমিক্রন প্রতিরোধে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পৌর সদরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলা দায়ের করেন এবং নয়শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়। খাবার হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরাঁ মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ