নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা: বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলা সদরে মোবাইল কোর্টের মাধ্যমে স্কুল বন্ধের নির্দেশ এবং মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায় করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে জরিমানা করা হয় মাসুদুর রহমান ও মধু নামের দুইজনকে।
এছাড়া পুরন্দপুরের শিশু কানন নামের বেসরকারি প্রি-ক্যাডেট স্কুল সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাস চালাচ্ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে স্কুলটির ক্লাস বন্ধ করা হয়েছে এবং সরকারি নির্দেশনা মোতাবেক স্কুল খুললে আবারো সরাসরি ক্লাস শুরু করতে নির্দেশনা দেয়া হয়েছে।