ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলায় স্বপ্ন সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ঝিকরগাছা বাজারসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারের মাঝে প্রায় শতাধিত কম্বল বিতরণ করেছেন স্বপ্ন সংগঠন। ২০২১ সালে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি নতুন দিনের সূচনা তৈরি করার লক্ষ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, পরিবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রম, এতিম,ছিন্নমূল শিশু এবং অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান করছে স্বপ্ন নামক সংগঠনটি। স্বপ্ন সংগঠনের সুমন কবীর, নয়ন হোসেন, সাকিব হোসেন, প্রিন্স কবীর, সুজন হোসেন উদ্যোক্তাদের হাত ধরে এলাকার তরুণ প্রজন্মের প্রায় শতাধিক সদস্য নিয়ে মানুষের কল্যাণে, সন্ত্রাস, মাদকমুক্ত ও খেলার প্রতি উৎসাহ যোগাতে কাজ করেছে। স্বপ্ন সংগঠনের মূল হাতিয়ার হল ফ্রি ব্লাড বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং সহ সরকারি সর্বপ্রকার নির্দেশনা অনুযায়ী এলাকার মানুষের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি