ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়াম্যান সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বক্তব্য রাখেন, ঝিকরগাছা মাশরুম উদ্যোক্তা ইমাদুল হক, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, উপ সহকারী কৃষি অফিসার নয়ন পাল। দুই দিনের প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হবে।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে