মণিরামপুর প্রতিনিধি
গ্রেফতার কেন্দ্রীয় ছাত্রদলের দুই নেতার বাড়িতে গেলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মনোহরপুর ও কাশিপুর গ্রামে তাদের বাড়িতে যান তিনি।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মুতাসিন বিল্লাহ ও ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয় থেকে গ্রেফতার হন এ দুছাত্র নেতা। অনিন্দ্য ইসলাম অমিত ছাত্রদলের শীর্ষ এই দু’ নেতার বাড়িতে গেলে মণিরামপুর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে ভিড় জমান। এ সময় তার সঙ্গী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি নেতা মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল, যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সহসভাপতি বেনজির বিশ^াস, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ প্রমুখ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ