নিজস্ব প্রতিবেদক
যশোর নাট্যঙ্গনের পরিচিত সংগঠন তির্যক যশোরের পরিবেশনায় শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘গৈ গেরামের পালা’। যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ নাটকটির কাহিনীকার বরেণ্য নাট্যকার সুলতান মুহাম্মদ রাজ্জাক। ‘গৈ গেরামের পালা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য পরিচালক আলমগীর হোসেন বাবু।
নাটক মঞ্চায়নের শুরু থেকে শেষ পর্যন্তই মিলনায়তন পূর্ণদর্শক উপভোগ করেছে নাটকটি। আবহমান গ্রামবাংলার প্রতিদিনের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা এই নাটকে।
নাটকে অভিনয় করেছে মালতি চরিত্রে সাবিনা আক্তার তন্বী, নুশাই প্রেমজিত মজুমদার, আলেপ চরিত্রে রিফাত জয়, চিত্ত চরিত্রে আলমগীর হোসেন বাবু, নির্মল চরিত্রে আকাশ আহমেদ জীবন, দারোগালী চরিত্রে, লোকমান চরিত্রে দীপঙ্কর দাস রতন, গ্রামবাসী আকামত, স্বপন দাস, অসীম দাস, পৃথী, সজল ও কামরান।
এছাড়া ওর নাটকের নেটওয়ার্কে কাজ করেছেন অবসঙ্গীত ও শব্দ পরিকল্পনায় পলাশ দাস, আলোক সম্পাদনায় কবীর ও দেব কুমার দেবনাথ, রূপসজ্জায় স্বপন দাস, অঙ্গসজ্জায় সজল রায় এবং সেট নির্মাণ সহযোগী বিপ্লব দেব।
