নিজস্ব প্রতিবেদক
যশোরের তৃতীয় লিঙ্গের মৌ’র মৃত্যুকে হত্যা বলে মনে করছেন তার শুভানুধ্যায়ীরা। একই সাথে তার ব্যবহৃত স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুটপাটের ঘটনায় আরও সন্দেহের সৃষ্টি করছে। অবিলম্বে মৌ এর লুটপাট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেনে এই দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের পক্ষে ভাবনা।
এসময় উপস্থিত ছিলেন, তৃতীয় লিঙ্গের পলক, লতা, চুমকি, নীলা, আশা, পপি, পুজা, সিমলা এবং মৃত মৌ এর দুই ভাই মাহমুদুল হাসান ও আনিসুর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্য পাঠকালে করেন পপি হিজড়া বলেন, যশোরের মৌ হিজড়া নড়াইল কালিয়ার বাওইসোনা গ্রামের বাসিন্দা। তিনি যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত গোলামের স্ত্রী ফতের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১ ডিসেম্বর রাতে মৌ হিজড়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে প্রচার করে তার ভাড়া বাড়ির মালিক ফতে বেগম।
তিনি বলেন, মৌ হিজড়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। মৌ আসলে মারা যায়নি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। এরমধ্যে মৌ এর বাড়ির মালিক ফতে বেগম ও তার সহযোগী টগর, সাগর, খোদে, শ্যাম ও রোজিনা এই হত্যাকা-ের সাথে জড়িত বলে হিজড়া সম্প্রদায় মনে করছে। এরমধ্যে ফতে বেগম ও তার সহযোগী খোদে, রোজিনা, শ্যাম, মৃত মৌ এর নগদ ২৩ হাজার টাকা, সোনার গহনা, কম্বল, চাদরসহ বৃবহৃত আসবাবপত্র নিয়ে নিয়েছে। তিনি অবিলম্বে মৃত মৌ’র মৃত্যুর রহস্য উদঘাটন ও তার ব্যবহৃত মালামাল ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
