নিজস্ব প্রতিবেদক: দেশের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরিতে স্বাস্থ্য সেবায় সেরা দশের মধ্যে চৌগাছা উপজেলা প্রথম এবং ঝিকরগাছা উপজেলা সপ্তম স্থান অধিকার করায় ‘স্বাস্থ্যমন্ত্রী পদক’ অর্জন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়।
ঝিকরগাছার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বিকেলে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ অনুষ্ঠানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফুন নাহার এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশিদুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনাতাক্ষীসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন।