নিজস্ব প্রতিবেদক: যশোরের সংবাদপত্র পরিবেশকদের ঈদ আনন্দে শরিক হয়েছে দৈনিক কল্যাণ। গতকাল সকালে পত্রিকা চত্বরে দৈনিক কল্যাণের বিপণন কর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন ও যুগ্মবার্তা সম্পাদক তবিবর রহমান এদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্ব হোসেনসহ নেতৃবৃন্দ। ঈদ উপহার পেয়ে কর্মীরা দৈনিক কল্যাণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
উপহার প্রদান অনুষ্ঠানে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন বলেন, আপনারা সংবাদপত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রোদ-বৃষ্টি, ঝড় উপেক্ষা করে পাঠকের হাতে খবরের কাগজ পৌঁছে দেন। এজন্য ঈদে সামান্য উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। শুধু ঈদে নয়; সব সময় দৈনিক কল্যাণ আপনাদের পাশে থাকবে।
