অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে এ সাইকেল বিতরণ করা হয়।
মহাকাল বালিকা বিদ্যালয়ের সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাসের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব আভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বক্তব্য রাখেন আ,স,ম ওয়াহিদুজ্জামান কর কমিশনার আপিল বিভাগ খুলনা, ফারুক আহম্মেদ কর কমিশনার, খুলনা অঞ্চল, খুলনা, মোয়াজ্জেম হোসেন, কমিশনার কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর, আজিজুর রহমান কমিশনার কাস্টমস হাউজ, বেনাপোল, নিয়াজুর রহমান, কমিশনার কাস্টমস হাউজ, মংলা ও অভয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন। মহাকাল বালিকা বিদ্যালয়ের একশত শিক্ষার্থীর মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।