মহিউদ্দিন সানি (নরেন্দ্রপুর, যশোর) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোর সদর উপজেলার ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মঞ্চে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। ইউনিয়ন পরিষদ সচিব সিদ্দিক আলী এতে সভাপতিত্ব করেন। রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র ইন্সট্রাকটর রাজেশ বসুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আলী আকবর এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। আলোচনা অনুষ্ঠানের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।