নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুজ্জামান তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ডা. তুহিনের সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, জেলা যুব লীগের সহসভাপতি আজহার আলী, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
