কল্যাণ রিপোর্ট
যশোর সদর উপজেলার রাজাপুর ও বাগডাঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী শেখ সোহরাব হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অংশ নেন-সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। পথসভায় বিশেষ অতিথি ছিলেন নৌকার প্রার্থী শেখ সোহারাব হোসেন।
৯ নং ওয়ার্ডের রাজাপুর বাজারের পথসভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আলী আকবর, দপ্তর সম্পাদক তৌহিদুজ্জামান, স্বাস্থ বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান হিমু, শ্রম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ইমারত হোসেন, ফতেপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিএম মনিরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম।
এরপর বাগডাঙ্গা বাজারের পথসভায় আওয়ামী লীগ নেতা দিনবন্ধু বৈরাগীর সভাপতিত্বে আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন।