নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র বিভাগীয় নেতা রাসেল শেখ সালমান ওরফে তামিম নামে একজনকে নড়াইল থেকে আটক করেছে র্যাব। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার তালতলা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম তালতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। আটকের পর তামিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র বিভাগীয় নেতা বলে র্যাবের কাছে পরিচয় দিয়েছেন। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ