নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার প্রয়াত সদস্য আবদুল হাকিমের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে। এদিন প্রয়াত সদস্যর স্ত্রী আরজিনা বেগম ইউনিয়নের ৫৩ হাজার টাকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন যশোর শাখার সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সহসভাপতি আবু হাসান, রবিউল ইসলাম লবিন, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু জানান, তারা ভোটের মাধ্যমে শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পাবার পর করোনাকাল পার করছেন। এর মধ্যেও গত ৮ মাসে এক কোটি ৯২ লাখ ৫ হাজার টাকা মৃত সদস্য ও অবসরকালীন ভাতা হিসেবে প্রদান করেছেন। যার মধ্যে মৃত ৭৪ জন শ্রমিকের পরিবারকে দেয়া হয়েছে ৩৭ লাখ টাকা, ১১ জনকে অবসর ভাতা হিসেবে ৪ লাখ ৪০ হাজার টাকা, মৃত সদস্যদের দোয়া মাহফিল ও দাফনের জন্য ২ লাখ ৮৫ হাজার টাকা, কন্যাদায় বাবদ ৯০ জনকে ৫ লাখ ৪০ হাজার টাকা, চিকিৎসা বাবদ দেয়া হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা।