নিজস্ব প্রতিবেদক : প্রতারণা করে গরু, টাকা ও মোবাইল ফোন আত্মসাতে অভিযুক্ত কামরুল মোল্লাকে (৪০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়। কামরুল মোল্লা যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার মোল্লার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি প্রতারণা মামলা হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, কামরুল মোল্লা চলতি বছরের ১ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের হাদিউজ্জামান ওরফে চিমির বাড়ির ভাড়টিয়া হিসেবে বসবাস করেন। এ সময় কামরুল প্রতিবেশি মিজানুর রহমানের একটি এড়ে গরু বিক্রিতে সহায়তা করে। এক লাখ টাকায় গরুটি বিক্রি করে দেয়। এরপর মিজানুর রহমানের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়। এভাবে প্রতিবেশি মিন্টু সরদারের একটি এড়ে গরু মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, প্রতিবেশি মিলনের একটি এড়ে গরু মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বিক্রয়ের কথা বলে নেয়। আসাদুলের কাছ থেকে ৮৫ হাজার টাকা ধার হিসেবে ও একটি মোবাইল ফোন বিক্রি করে দেয়ার কথা বলে নেয়। এরপর কামরুল ও তার স্ত্রী আসমা খাতুন ২২ আগস্ট দিবাগত রাতে কাউকে কিছু না জানিয়ে গোপনে হাদিউজ্জামানের বাড়ি ভাড়ার ৬ হাজার টাকা বিদ্যুৎ বিলের ১ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২ হাজার টাকা আত্মসাত করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক হাদিউজ্জামান ৫ নভেম্বর কেশবপুর থানায় কামরুল ও তার স্ত্রী আসমা খাতুনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি প্রতারণা মামলা করে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ