নিজস্ব প্রতিবেদক: যশোরে আলোচিত পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার ১৫দিন পর সোমবার তার স্ত্রী কনা বেগম চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এই অভিযোগ করেন বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনায় মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২৯ মে রাতে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে এক ডজন মামলার আসামি আফজালকে। পরদিন সন্ধ্যার পরে বেজপাড়া কবরস্থানে নিহতের লাশ দাফন শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেয় সাকিব নামে এক সন্ত্রাসী। সে একই এলাকার কাঠ মিস্ত্রি জাহাঙ্গীরের ছেলে। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকার মীরপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপরে গতকাল তার স্ত্রী এই ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন।