নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষে কেউ বেকার থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে নিয়ে এনটিআরসি এর নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল যশোর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, যশোর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে এক আবেদন স্ব-স্ব নীতিমালা অনুসারে কোটা বিহীন সকল নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে সমাজকে অভিশাপ মুক্ত করা এখন সময়ের দাবি।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহরাজ হোসেন, তাজ উদ্দিন, এম এ হায়দার, অর্থ সম্পাদক সিমা রানী পাল, সদস্য রফিকুল ইসলামসহ জেলার অর্ধশতাধিক নিবন্ধিত শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।