নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা শাখা সাংস্কৃতিক সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা বক্তৃতা, সংগীত ও আবৃত্তি করার পর একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন।
সমাবেশে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আকিব শাওনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবলু, উপদেষ্টা ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, নাজির আহমেদ জিতু, আশিক মাহমুদ খোকন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহসভাপতি শাকিলা আফরোজা মিমি, আব্দুল হালিম, কাজী মাহমুদ মুর্শিদ, যুগ্ম সম্পাদক এমডি আরমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহদপ্তর সম্পাদক স্বাধীন হোসেন প্রমুখ।
