নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে যশোর সদর উপজেলার লেবুতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। আলোচনা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন। এর আগে সকালে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।