নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের আরবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শাহারুল ইসলাম। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত বুধবার উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আরবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। গত ১৩ জুন চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান মৃত্যুবরণ করলে ২ নভেম্বর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ