নিজস্ব প্রতিবেদক: যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিলো বাঙালি জাতির মুক্তির বার্তা। বাঙালি জাতি বুঝতে পেরে সেদিনের ভাষণকে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিয়েছিলো, ঝাপিয়ে পড়েছিলো স্বাধীনতার যুদ্ধে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে রক্ত ঝরিয়ে অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশ।
সোমবার বিকেলে বেনাপোল বাজারের শাহজাহান মার্কেটের সামনে জনতার ঢলে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস” উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলি বলেন তিনি।
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এ সময় শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌরসভার নিখোঁজ কাউন্সিলর তারিকুল আলম তুহিনের গুমের নাটক উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি বিশেষ দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক আশাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল প্রমুখ।