বিনোদন ডেস্ক: সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির বিয়ের আওয়াজ নিয়ে গুঞ্জন ছিল অনেক দিনের। এপ্রিলের শুরুতে গোয়া, তারপর চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট বুকিংয়ের জন্য খোঁজখবর করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। তখনই সন্দেহ জেগেছিল অনুরাগীদের, বিয়ে তাহলে আগেই! অত দেরিতে নয়। এবার সেই অনুমানই সত্যি হলো। তারকা এই যুগলের চার হাত এক হবে নতুন বছরের শুরুতেই।
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির ৬ তারিখে হবে বিয়ে। গোয়া বা চণ্ডীগড়ে নয়, বিয়ের আনুষ্ঠানিকতা হবে রাজস্থানের বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে।
বছরজুড়েই আলোচনায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে তার একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে। বছর শেষে এসেছে ‘গোবিন্দ নাম মেরা’। নতুন বছরের শুরুতেও ভরা ইনিংস। এবার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী।
কয়েক বছর ধরেই প্রেম চলছিল সিদ্ধার্থ-কিয়ারার। তাদের এক সঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, না না, আমরা স্রেফ ভালো বন্ধু।
আরও পড়ুন: চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হলেন কাজী হায়াৎ
