ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাত্র ৬৩দিনের মাথায় বাংলাদেশ প্রেসক্লাব নামক ঝিকরগাছা কমিটি থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবুসহ ২৮ জন পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে মাস্টার আশরাফুজ্জামান বাবুর সেবা সংগঠনের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা দেয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, সংগঠনের বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে তারা সভাপতি কাজী ইদ্রিস আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও দপ্তর সম্পাদক মোস্তফা কামাল ছাড়া বাকি ২৮ জন সম্মিলিতভাবে বাংলাদেশ প্রেসক্লাব নামক সংগঠন থেকে সম্পর্ক ছিন্ন করেন।