বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মাদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও যশোর -৪ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জহুরুল হক জহির।
এদিন সন্ধ্যায় বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ইনতাজ আলী মিনে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহবায়ক মুফতি নুরুল আমিন, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সিকদার তাহের আহমেদ, বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রশিদ খান, বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল আক্তার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাঘারপাড়া উপজেলা যুব সংহতির সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, মহম্মদ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
