বাঘারপাড়া প্রতিনিধি
বাঘারপাড়ারা উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজীব রায় বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। আগামী ২৯ মে বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ‘ঘোড়া’ মার্কায় ভোট দিয়ে বাঘারপাড়াকে একটি আধুনিক- সমৃদ্ধ ও পরিকল্পিত উপজেলা গড়তে সহায়তা চান।
। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাঘারপাড়া উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজীব রায়। ১৬ মে বৃহস্পতিবার দিনব্যাপি দোহাকুলা,বাসুয়াড়ী ইউনিয়নের নির্বাচনী প্রচারণা পথসভায় ও উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গণসংযোগ কালে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমৃদ্ধ জাতি ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গ্রাম হবে শহর এই শ্লোগানকে সামনে রেখে আমি আপনাদের সমর্থন দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। আমাদের পরবর্তী প্রজন্মের প্রিয় আবাসভূমি এই উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও এর উন্নয়নের কাজ করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এই বাঘারপাড়ার জনগণের একান্ত প্রাপ্য। দল-মত নির্বিশেষে সকল মনোমালিন্য ভুলে গিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাঘারপাড়া উপজেলা গড়তে ঘোড়া মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, আওয়ামীলীগ নেতা সমাজসেবক আবু তালেব বিশ্বাসসহ দোহাকুলা ও বাসুয়াড়ী ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
