নিজস্ব প্রতিবেদক
বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে বিশেষ সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষরে’ আইনশৃংখলা কমিটির সভা থেকে তাকে এই সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান তাকে এই সম্মাননা স্মারক তুলে দেন। এদিকে বিনয় কৃষ্ণ মল্লিককে অভিনন্দন জানিয়েছে জেলা কাজী সমিতি। সমিটির সেক্রেটারি মোশারফ হোসেনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক দীর্ঘদিন ধরে বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রেখে আসছেন। তাকে এই সম্মাননা জানানোর জন্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাসের প্রতি ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
