সংবাদ বিজ্ঞপ্তি
শনিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম ও তার পুত্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনসহ আশপাশের বাড়িতে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রদল যশোর জেলা শাখার সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান।
প্রসঙ্গত, বোমা হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন তরিকুল ইসলামের সহধর্মিণী, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও তার জ্যেষ্ঠ পুত্র দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
নেতৃবৃন্দ এ হামলাকে পরিকল্পিত উল্লেখ করে বলেছেন, ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিস্ট সরকার আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের পথে দক্ষিণবঙ্গে তাকে সবচেয়ে বড় বাঁধা মনে করছে অনিন্দ্য ইসলাম অমিতকে। এজন্যই বারবার তাকে ও তার পরিবারকে হামলা-মামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। অসংখ্য হামলা-মামলা-অত্যাচার-নীপিড়নের পরও অনিন্দ্য ইসলাম অমিতকে তার নীতি-আদর্শ থেকে বিচ্যুত করা যায়নি। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথ থেকে সরানো যায়নি, সামনেও যাবে না।
