নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী আলিম মাদ্রাসা মাঠে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার বাহারুল ইসলাম। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পপুলার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এই ক্যাম্পের উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক জি এম শহিদুল ইসলাম ও পপুলার মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক ব্যবস্থাপনা পরিচালক ডা: আনন্দ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন শাহাজান মুন্সী, শাহিদ মোল্যা, আয়ুব আলী শেখ, আব্দুল রশিদ মোল্যা, জসিম উদ্দিন, মোছলেমা আক্তার বিথি, ফারজানা ইসমিন প্রমুখ ।
এসময় শুভরাড়া ইউনিয়নের কোহিনুর বেগম (৫৫) বলেন, আমি কল্পনাই করতে পারিনি গ্রামে একসঙ্গে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা নিতে পারবো। আমার অনেক উপকার হলো। প্রধান অতিথি জি এম শহিদুল ইসলাম বলেন, এই প্রথম শুভরাড়া ইউমিয়নে এমবিবিএস চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা হল। প্রত্যন্ত অঞ্চলে এমন ফ্রি চিকিৎসা পেয়ে খুশি সাধারণ মানুষ। যাদের অনেকেরই সামর্থ্য ছিল না চিকিৎসা করানোর মতো।
ডা. বাহারুল ইসলাম বলেন, আমি কৃষকের সন্তান। আমি জানি মধ্যবিত্ত ও নি¤œবিত্ত অনেকেই আছেন যারা টাকায় অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তারই প্রেক্ষিতে আজ এই এলাকায় আয়োজন করেছি ফ্রি মেডিকেল ক্যাম্প। এসময় তিনি শতাধিক রুগীকে ব্যবস্থাপত্র প্রদান করেন। আগামী ১ জুন শ্রীধরপুর ইউনিয়নে এমন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
