নিজস্ব প্রতিবেদক
বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি গুরুতর অসুস্থ অবস্থায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
