কল্যাণ ডেস্ক :
‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করেছে সরকার। বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ— ”Heroic Freedom Fighter (হিরোইক ফ্রিডম ফাইটার)’। নতুন প্রতিশব্দ নির্ধারণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে, পরে তা গেজেট আকারেও প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (কাউন্সিল অফিসার) মো. জাহাঙ্গির হোসেন স্বাক্ষরিত গেজেটে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ হিসেবে ”Heroic Freedom Fighter ‘ ব্যবহার করতে হবে।
এর আগে সবক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান রেখে গত বছরের অক্টোবরে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর ধারা ২(১১) অনুযায়ী ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে নামের প্রতিশব্দ নির্ধারণ করা হয়েছে।