নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ জুয়ার আসর থেকে ৮জনকে আটক করেছে। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর গ্রামের মফিজের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ৮ জন হলো, কাগজপুকুর গ্রামের তুহিন আলম বাপ্পি (২৫), জাফর আহমেদ তুষার (২৬), রুবেল হোসেন (২৭), আনার আলী (৪৫), টিটো হোসেন (২৯), ভবের বেড় গ্রামের সজল হোসেন (২৫), সাইফুল ইসলাম চঞ্চল (৩৭) এবং দিঘিরপাড়া গ্রামের হান্নান কাজী (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া জানান, গোপন সূত্রে সাংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়।