বেনাপোল প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল পোর্ট থানার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া।
সেকেন্ড অফিসার এসআই অমিত কুমারের সঞ্চালনার প্রধান অতিথি ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে বড় শক্তি হিসেবে কাজ করেছে এ দেশের জনগণের অদম্য স্পৃহা। আর জনগণের এ স্পৃহা তৈরির মহানায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান, শার্শা উপজেলার নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম,
যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার ও সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল প্রমুখ ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
