শার্শা ও বাগআঁচড়া প্রতিনিধি
আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দীনকে বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন যুবলীগের এক ঝাঁক নেতৃবৃন্দ।
নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বেনাপোলে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অপর প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ ও কেন্দ্রীয় সদস্য নাজমুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশান ইকবল শাহী। শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনা পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউনিয়ন চেয়ারম্যান তবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, যুবলীগ নেতা শফিক মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার।
