নিজস্ব প্রতিবেদক
বেনাপোল থেকে ৭০০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে পুটখালীর আহসানের আমবাগান থেকে তাদের আটক করা হয়। এই ব্যাপারে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
আটককৃতরা হলো, পুটখালীর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন ও হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন।
র্যাব ক্যাম্প যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত দিয়ে বড় চালানে মাদক এনে বাংলাদেশের বিভিন্নস্থানে বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম গত ১৫ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে বেনাপোল এলাকার পুটখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ওই গ্রামের আহসানুর রহমানের আমবাগান থেকে ওই দুইজনকে আটক এবং তাদের দখলে থাকা ৭শ’ বোতল ফেনসিডিল ও ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
