শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ‘মাদকের ভয়াবহতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (আমিক) যশোরের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার ও বেনাপোলে পোর্ট থানার এসআই রাজু আহম্মেদ। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আমিক যশোর সেন্টার ম্যানেজার মো. আমিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিক যশোরের কাউন্সেলর মাসুদ রানা। সেমিনারে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ প্রায় ২০০ জন অংশ গ্রহণ করেন।
পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার বলেন, মাদক বিরোধী সামাজিক আন্দোলনে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।
আমিক যশোর সেন্টার ম্যানেজার মো. আমিরুজ্জামান বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করা, মাদক বিরোধী সামাজিক আন্দোলনে দেশ ও দশের সাথে মিলে কাজ করবো এবং মাদক ও মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্পর্কিত ফ্রি তথ্যর জন্য আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ভেকুটিয়ার এর একটি মোবাইল নম্বর ০১৭৮১ ৩৫৫৭৫৫ ও ওয়েব সাইট িি.িধসরপ.ড়ৎম.নফ সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।