বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
বুধবার ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের বাড়ি থেকে মাদকের চালানটি আটক করা হয় বলে যশোর র্যাব-৬ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহম্মদ রাসেল জানান।
গ্রেপ্তার মো. সবুজ হোসেন মুন্না (২৯) বেনাপোলের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের ছেলে।
র্যাব বলছে, মুন্না সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
রাসেল বলেন, “কতিপয় মাদক ব্যবসায়ী মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে বলে গোপনে খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সবুজ হোসেন মুন্নাকে গ্রেপ্তার করে।
“পরে তার দেওয়া তথ্যে পাকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়।”
উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
মুন্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
