নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার রাতে তাকে মদসহ হাতেনাতে আটক করা হয়। সে সাদিপুর গ্রামের মৃত মতলেব আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারে একটি চোলাই মদের আস্তানায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ আব্দুল মজিদ টুনুকে হাতেনাতে আটক করা হয়।
আরো পরুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুজন নিহত
