নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র ও মাদক সহ আটক তিন যুবকের ১৭ বছর করে সাজা প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ৮ এর বিচারক সুরাইয়া সাহাব এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের সরবাংহুদা ঈদগাহ পাড়ারর মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেনঘিাবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল ও সরবাংহুদা খাসপাড়ার শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম। আলমগীর ও আনারুলের উপস্থিতিতে এ সাজা প্রদান করে দুই আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিজিবির কাছে খবর আসে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদক নিয়ে একদল যুবক বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবর একটি টিম মেইন পিলারের একটু দুরে ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে উৎ পেতে থাকে। তিনটার দিকে তিনজনকে তিনটি বস্তা নিয়ে পশ্চিম দিক থেকে আসতে দেখে। এসময় বিজিবির সন্দেহ হয়। তাদেরকে থামনে বললে পালানোর চেষ্টা করে কিন্তু শেষমেষ তিনজনই ব্যর্থ হয়। পরে তাদের তল্লাসি করা হলে আলমগীর হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনারুলের বস্তা থেকে আট কেজী ও সাজজুলের বস্তা থেকে আরও ছয় কেজী গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর ব্যাটালিয়ান (৪৯) বিজিবি রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া তাদের এ সাজা প্রদান করেন।
