নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলের সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ১৭ বছর সশ্রম কারাদ- দিয়েছেন একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত স¤্রাট বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোল্লাপাড়ার মোশারফ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
আসামি পক্ষের আইনজীবী আবু মোর্ত্তজা ছোট জানিয়েছেন, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলের রায়ে আসামি খালাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহলের সময় দৌলতপুর মোল্লপাড়া মসজিদের সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স¤্রাট হোসেনকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার গুলজার রহমান বাদী হয়ে আটক স¤্রাটকে আসামি করে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি স¤্রাটকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি স¤্রমাট হোসেনের বিরুদ্ধে অভিযোগে প্রামণিত হওয়ায় বিচারক অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সম্রাট হোসেন কারাগারে আটক আছে।
